চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুরসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুরসহ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লা থেকে ১৬ কেজি গাঁজা নিয়ে আসার সময় চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি’র হাতে মেয়ে, জামাই ও শ্বশুরসহ ৫ জন মাদক কারবারি আটক হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, সুইট (২৪), মতিউর রহমান (৪০), জিহাদ আলী, অসীম আলী (২০) এবং মোমেনা খাতুন (২০)। তাদের সাথে একটি শিশুও রয়েছে। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

এদের মধ্যে মতিউর রহমান ও মমেনা খাতুন বাবা মেয়ে এবং সুইট মেয়ের জামাই। (অর্থাৎ সম্পর্কে তারা জামাই, মেয়ে এবং শ্বশুর)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল কায়েস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা কুমিল্লা থেকে গাঁজাগুলো নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️