ভোলাহাটে কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করলেন ডিসি

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। ২১ মে বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা বিএনপি'র সভাপতি ইয়াজদানী জর্জ, উপজেলা জামায়াতের আমির শামসুজ্জামান আলকেশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সহ বিভিন্ন দপ্তরের প্রধান গণ, ভোলাহাট ও জামবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যানদ্বয়, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলার সুধীজনরা।
এসময় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত মতবিনিময় করেন জেলা প্রশাসক। এর পুর্বে ৩ নং দলদলি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।




