চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে নবীনদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৩৪ জন নবাগত আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি। বুধবার(২০ মে) বিকালে জেলা আইনজীবী সমিতির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাড. মো. আবদুল ওদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের ফুল, ক্রেস্ট ও মূল্যবান আইনগ্রন্থ দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসিব। এসময় বক্তব্য দেন- এপিপি এ্যাড. ময়েজ উদ্দীন, সাবেক সভাপতি এ্যাড. মোহাম্মদ ইসাহাক, সাবেক সভাপতি এ্যাড. নাজমুল আজম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. একরামুল হক পিন্টু, সিনিয়র সহসভাপতি এ্যাড. তরিকুল ইসলাম আজিজি, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. মোয়াজ্জেম হোসেন মেহেদী, এ্যাড. সোহরাব আলী, এ্যাড. সাদরুল আমিন, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা নবীন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।




