অবসরে যাচ্ছেন রজনীকান্ত?

বয়স এবং স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও পাঁচ দশক ধরে কোনো বিরতি না নিয়ে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

অবসরে যাচ্ছেন রজনীকান্ত?
সংগ্রহীত ছবি

বয়স এবং স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও পাঁচ দশক ধরে কোনো বিরতি না নিয়ে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন আর মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছড়িয়েছে, অবসরে যাচ্ছেন রজনীকান্ত!

দক্ষিণের আরেক তারকা কমল হাসানের সঙ্গে আগামীতে একটি সিনেমায় দেখা যাবে রজনীকান্তকে। কমল হাসানের সঙ্গে সিনেমাটি শেষ করার পর অভিনয়কে বিদায় জানাবেন থালাইভা, এমনটাই শোনা যাচ্ছে।

কলিউড সূত্রে খবর, সম্ভবত ২০২৭ সালে নেলসন দিলীপ কুমারের পরিচালনায় রজনীকান্ত-কমল হাসানের ছবিটির শুটিং শুরু হবে। কারণ পরিচালকের চিত্রনাট্য এবং অন্যান্য প্রাক-প্রযোজনা কাজ শেষ করতে এক বছর সময় লাগতে পারে। 

এই মুহূর্তে রজনীকান্ত ব্যস্ত রয়েছেন ‘জেলার ২’ সিনেমা নিয়ে। এটার পর সুন্দর সি-এর সঙ্গে তার পরবর্তী ছবির কাজ শুরু করবেন এবং আগামী বছরের শেষ নাগাদ এটি শেষ করে কমল হাসানের সঙ্গে ছবিতে যোগ দেবেন রজনীকান্ত।

রজনীকান্তের অবসরের গুঞ্জনে ইতিমধ্যে হতবাক হয়েছেন অভিনেতার অনুরাগীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️