জন্মদিন উপলক্ষে ১৪ দিনব্যাপী-শাহরুখ চলচ্চিত্র উৎসব

দিল্লি থেকে শূন্য হাতে মুম্বাই আসা, এরপর অধ্যাবসায়, পরিশ্রমের ফলে শাহরুখ খান এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু তাই নয়, অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন বিশ্ববাসীর মন।

জন্মদিন উপলক্ষে ১৪ দিনব্যাপী-শাহরুখ চলচ্চিত্র উৎসব
সংগ্রহীত ছবি

দিল্লি থেকে শূন্য হাতে মুম্বাই আসা, এরপর অধ্যাবসায়, পরিশ্রমের ফলে শাহরুখ খান এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু তাই নয়, অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন বিশ্ববাসীর মন। তার জীবনটাই যেন সিনেমার মতো, সিনেমাতেই তার বেঁচে থাকা। আগামী ২ নভেম্বর শাহরুখের ষাটতম জন্মদিন।

আর বলিউড বাদশাহর এই জন্মদিনটিকে বিশেষ করে তুলতে এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে দুই সপ্তাহ ব্যাপী এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের ত্রিশটি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।

এ ক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তার পুরনো ছবিগুলো দেখার সুযোগ পাবেন আরো একবার। 

কোন কোন ছবিগুলো রয়েছে এই তালিকায়? এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।

চলতি বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে।

তার মধ্যে অন্যতম তার ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি। 

অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি ‘কিং’এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়। যা এক অন্যরকমের প্রাপ্তি বলা যায়।সবমিলিয়ে শাহরুখের এই বছরটা খুবই স্পেশাল।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️