ভোলাহাটে ৪জন মাদকসেবী গ্রেফতার

ভোলাহাটে ৪জন মাদকসেবী গ্রেফতার

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে চার যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ভোলাহাট থানাধীন খাদ্য গুডাউনের সামনে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন:মোঃ আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- গোহালবাড়ী।মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা- মোঃ সবুর আলী, সাং- ধরমপুর।রাউফ হাসান (১৮), পিতা- পলাশ উদ্দিন, সাং- তেলিপাড়া।মোঃ আসাদুল (২৮), পিতা- আব্দুল কাইয়ুম, সাং- তাঁতীপাড়া।(উভয়ের থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল খাদ্য গোডাউনের সামনের ওই মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনরত অবস্থায় এই চার যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আটককৃত চার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভোলাহাট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশ স্কটের মাধ্যমে আসামীদে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️