চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক কিশোর নিহত

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রওনক হাসান শিশির (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছেন তাসবিরুল তাজ নামের আরেকজন।
আজ (১৮ জুলাই) শনিবার সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সর্জন গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। আর আহত তাজ নিউ ইসলামপুর এলাকার তৌহিদুল হক পলাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশির ও তাজ মোটরসাইকেলযোগে আমনুরার দিক থেকে জেলাশহরের দিকে আসছিলেন।তারা আতাহার বুলনপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশির মারা যান এবং তাজ গুরুতর আহত হন|।খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




