চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। বেসরকারী উন্নয়ন সংস্থা গাক (গণ উন্নয়ন কেন্দ্র) চক্ষু হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী এই মানবিক কার্যক্রমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। শনিবার সকালে নামো শংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পেইনটি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আজ (১৮জুলাই) শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞদের দ্বারা নিবিড়ভাবে প্রতিটি রোগীর চোখ পরীক্ষা সম্পন্ন হয়। চিকিৎসকদের চিকিৎসাপত্র অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের ওষুধ ও চোখের ড্রপ কোনো প্রকার খরচ ছাড়াই প্রদান করা হয়।

ক্যাম্পটিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জটিল ছানি রোগীদের তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে এই রোগীদের সম্পূর্ণ খরচে আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে আয়োজক হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষাবিদ ড. মো. মোস্তাফিজুর রহমান এবং অধ্যাপক মো. মশিউর রহমান গ্রামীণ স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংস্থার এমন অবদানের প্রশংসা করেন। তারা বলেন, সচেতনতা ও অবহেলার কারণে অনেকেই অন্ধত্ববরণ করেন, যা সঠিক সময়ে পরীক্ষার মাধ্যমে এড়ানো সম্ভব।

বগুড়ার গণ উন্নয়ন কেন্দ্র (গাক)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় বক্তারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোড়গোড়ায় এই ধরণের মহৎ সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️