চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরুসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে ৫৩ বিজিবির সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরুসহ দুইজন আটক

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরু ও ১টি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে ৫৩ বিজিবির সদস্যরা।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বড়গোটাপাড়ার মৃত আলাউদ্দীন আলীর ছেলে শাকিল (৩২) ও শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার তৈমুর রহমান এর ছেলে রজদুল (৩০)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে ৬ ডিসেম্বর সকালে হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৪টি গরু ও ১টি মোটরসাইকেলসহ ২জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ৪টি গরু,১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যার আনুমানিক সিজার মূল্য ৭ লক্ষ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️