পরকিয়ার ফাঁদে ব্ল্যাকমেইল: দুমকিতে নারী গ্রেফতার

পরকিয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ

পরকিয়ার ফাঁদে ব্ল্যাকমেইল: দুমকিতে নারী গ্রেফতার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পরকিয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ, পরে বিয়ে ও মামলার ভয় দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগে পটুয়াখালীর দুমকিতে শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, এটি ছিল সুপরিকল্পিত প্রতারণা ও ব্ল্যাকমেইলের এক ভয়ংকর চক্র।

‎মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

‎পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭(বি) ধারায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানাযায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা ওই নারী দীর্ঘদিন ধরে দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। 

‎অভিযোগ রয়েছে, তিনি পরিকল্পিতভাবে টার্গেট নির্ধারণ করে সম্পর্কের ফাঁদ পাততেন। পরে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে বিয়ের চাপ, মামলা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। 

‎একাধিক ঘটনায় স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

‎ভুক্তভোগীদের দাবি, সামাজিক মানসম্মান ও পারিবারিক মর্যাদা রক্ষার তাগিদে তারা প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। অনেকেই চুপিসারে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে প্রতারণার শিকার কয়েকজন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় আসে।

‎এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে এ ধরনের ব্ল্যাকমেইলিং সমাজের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

‎এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে প্রতারণার এ প্রবণতা আরও বিস্তার লাভ করতে পারে।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সেলিম উদ্দিন বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️