বরিশালে পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন রেঞ্জ কমান্ডার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জাধীন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে সার্কেল অ্যাডজুটেন্ট পদে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

বরিশালে পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন রেঞ্জ কমান্ডার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জাধীন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে সার্কেল অ্যাডজুটেন্ট পদে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

‎রবিবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

‎এর আগে গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গ্রেড-১৫ (উপজেলা প্রশিক্ষক) পদ থেকে গ্রেড-১০ (সার্কেল অ্যাডজুটেন্ট) পদে পদোন্নতি দেওয়া হয় কর্মকর্তাদের।

‎রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি উচ্চতর দায়িত্বের স্বীকৃতি। দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও উন্নয়নে সততা, নিষ্ঠা ও আনুগত্যের মাধ্যমে ভূমিকা রাখতে হবে।

‎তিনি আরও বলেন, প্রচলিত ধ্যানধারণা পরিহার করে নতুন উদ্যমে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণধর্মী উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

‎সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক নিজের বক্তব্যে বলেন, “উচ্চতর পদে পদোন্নতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়েছে। আমরা বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবো।

‎পদোন্নতিপ্রাপ্ত সার্কেল অ্যাডজুটেন্টরা হলেন:‎মমতাজ বেগম, কহিনুর বেগম, তাহমিনা খাতুন, ইসমেত আরা বেগম, আসমা আক্তার,ওমর ফারুক,মোঃ বিপ্লব হোসেন এবং মজিবুর রহমান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, এবং বরিশাল সদর আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️