চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে নারীসহ ৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাঁজাসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কয়লাবাড়ি, কানসাট বাজার ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেমারুল ওরফে জেম (৩৬), সুহেল (৩৪), মোঃ মুরুজ আলী (২৬) ও ইরিনা বেগম। প্রত্যেকেই জেলার শিবগঞ্জ থানার অধিবাসী। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক চারজনের বিরুদ্ধে উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন।শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।




