বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় পৃথক দুটি অভিযানে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

গতকাল সোমবার (২ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুড়িচং থানা পুলিশের একটি দল বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়।

এ সময় জাহাঙ্গীর স্টোর নামক দোকানের সামনে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নাঈম (২৯) বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের জামাল হোসেন ভূঁইয়ার ছেলে।

একই সড়কে পৃথক আরেকটি অভিযানে হাজী স্যানেটারি অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানের সামনে সন্দেহভাজন আরেক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. দীপু (২৪) বারেশ্বর গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে।

ওসি লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আটক দুই কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুমিল্লা আদালত মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️