মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

পর্দার লড়াই শেষে এবার বাস্তবের শাসনভার নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

সাদা শার্ট আর ব্লেজার পরা বিজয় যখন শপথ নিচ্ছিলেন, তখন পুরো স্টেডিয়াম সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শকাসনে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা।

এ ছাড়া নজর কেড়েছেন বিজয়ের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণান। একটি নীল সিল্কের শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করেন তিনি।

নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০টি আসন কম ছিল। তবে কংগ্রেস, বাম দল ও অন্যান্য ছোট দলের নিঃশর্ত সমর্থনে বিজয় সরকার গঠন করতে সক্ষম হন।

অনুষ্ঠানে রাহুল গান্ধীর উপস্থিতি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর কংগ্রেস তামিলনাড়ুর শাসক জোটের অংশ হলো।

শপথের আগে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিজয় এক অনন্য রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করেন। তবে শপথ নিলেও বিজয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সূত্র : ইন্ডিয়া টুডে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️