প্রেমিকাকে চুমু দিতে গিয়েই বিপদ-জিহ্বা ছিঁড়ে হাসপাতালে যুবক

প্রেমিকাকে জোর করে চুম্বনের চেষ্টা করেছিলেন এক যুবক। পরে আত্মরক্ষার্থে কামড়ে ওই প্রেমিকের জিহ্বা ছিঁড়ে দিলেন ওই তরুণী।

প্রেমিকাকে চুমু দিতে গিয়েই বিপদ-জিহ্বা ছিঁড়ে হাসপাতালে যুবক
সংগ্রহীত ছবি

প্রেমিকাকে জোর করে চুম্বনের চেষ্টা করেছিলেন এক যুবক। পরে আত্মরক্ষার্থে কামড়ে ওই প্রেমিকের জিহ্বা ছিঁড়ে দিলেন ওই তরুণী। 

সোমবার (১৭ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকরে নাম চাম্পি (৩৫। তিনি বিবাহিত এবং কানপুরের দরিয়াপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, চাম্পি ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবার অন্যত্র বিয়ে ঠিক করায় চাম্পির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। এতে ক্ষুব্ধ হয়ে চাম্পি প্রায়ই তাকে অনুসরণ করতেন এবং দেখা করার চেষ্টা করতেন।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে রান্নার চুলার জন্য বাড়ির পাশের পুকুর থেকে কাদা আনতে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় চাম্পি তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে হেনস্তা করা শুরু করেন। ওই তরুণী প্রতিবাদ করলে চাম্পি তাকে ধরে জোরপূর্বক চু্ম্বন দেওয়ার চেষ্টা করেন। পরে ওই তরুণী আত্মরক্ষার জন্য কামড় দিয়ে চাম্পির জিভের একটি অংশ ছিঁড়ে ফেলেন। পরে তার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ দিনেশ ত্রিপাঠী জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️