ইরানে বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র-৫ শিক্ষার্থী নিহত

ইরান-এ একটি বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে।

ইরানে বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র-৫ শিক্ষার্থী নিহত

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তেহরানে আবার বিস্ফোরণের নতুন শব্দ শোনা গেছে।

ইন্টারনেট ব্লক এবং যোগাযোগের অভাবের কারণে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে না। এটি একটি ধারাবাহিক অভিযান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ সম্প্রচারক জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। 

সেনাবাহিনীর টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি নিরসনের জন্য যেখানে প্রয়োজন সেখানে প্রতিহত ও হামলার অপারেশন পরিচালনা করছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসরণ করে চলতে বলা হয়েছে।

সূত্র : আলজাজিরা

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️