চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় সিরাপসহ একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ-এ নেশাজাতীয় সিরাপসহ একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিনব কায়দায় কফ সিরাপ বহনকালে রফকুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ার একটি আম বাগানের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। গ্রেপ্তার রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই জানায়।
র্যাব আরো জানায়, খড়িয়াল শেখপাড়ার একটি আম বাগানের মধ্যে মাদক ক্রয় বিক্রয় হবার গোপন খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৩৯ বোতল কফরিলিফ সিরাপসহ মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই সিরাপ মাদক হিসেবে ব্যবহার হচ্ছে বলে র্যাব জানায়।
উদ্ধারকৃত সিরাপসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রফিকুল ইসলামকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানাই




