চাঁপাইনবাবগঞ্জে যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবী-ভিক্টিম উদ্ধারসহ আটক-৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সিনেমার দৃশ্যকেও হার মানানো এক অপহরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশের তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবী-ভিক্টিম উদ্ধারসহ আটক-৫

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সিনেমার দৃশ্যকেও হার মানানো এক অপহরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশের তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশের প্রেসনোট সূত্রে জানা গেছে, ভিকটিম মোঃ সানি আহম্মেদ (২৫), পিতা-মোঃ শাওবান হোসেন, শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বাগবাড়ী বাজারে মুদি দোকান চালাতেন।

প্রতিদিনের মতো ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বন্ধু মোঃ দুলাল বাবু (২৯) ও মোঃ সোহেল রানা (২৭)-এর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাত ১০টা ১৫ মিনিটে বাগবাড়ী ফিল্ড বাজার মোড়ে পৌঁছালে ৮-৯ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। মুহূর্তের মধ্যে সানিকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

দুই বন্ধু প্রাণে বেঁচে দ্রুত বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। একটানা চিরুনি অভিযানের পর অবশেষে ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকা থেকে সানিকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলো, মোঃ আরিফ হোসেন (২৫) মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫), মোঃ আল আমিন (২২), মোঃ রাজু (২৩) ও মোঃ রাজু হোসেন (২৪)।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️