চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও ঘৃণ্যতম ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও ঘৃণ্যতম ঘটনা। গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ১০ ও ১১ বছর বয়সী দুই নিষ্পাপ শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক নরপিশাচের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাচোল থানায় মামলা নং-১৩৩/১৬-০৯-২৫ রুজু হয়।

 অভিযুক্ত ধর্ষক হচ্ছে, শেঃ নূরুল হক (৫২), পিতা-দাস মোহাম্মদ, গ্রাম-ভেরেন্ডী, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। 

স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের পাশবিক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শিশুদের অভিভাবকরা বলেছেন,একজন মানুষ কিভাবে এতটা নরপশু হতে পারে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

এদিকে নাচলো থানার ওসি মোঃ মুনিরুল ইসলাম জানিয়েছেন,ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নূরুল হককে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

স্থানীয় জনসাধারণ দ্রুত বিচারের দাবি জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) কার্যকরের দাবি তুলেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️