চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজন আহত
সংগ্রহীত ছবি

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে নাচোল উপজেলার নেজামপুরের মরাফেলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত দুইজন হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে সজিব (১৭) ও সজিবের খালা নার্গিস (৩৪)। 

জানা গেছে,আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুরের মরাফেলা এলাকায় ভটভটিকে অতিক্রম করার সময় বিপরিতগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৯৮৭৯) মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল দুইজন গুরুত্ব আহত হন।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ট্রাকটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️