‎হবিগঞ্জে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

‎হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি জুন-২০২৫ ব্যাচের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

‎হবিগঞ্জে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ ব্যাচের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার আইডিয়াল হাই স্কুল, ভাদৈ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎লিখিত পরীক্ষায় অংশ নেন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। পরীক্ষা শুরুর আগে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করতে প্রথমবারের মতো ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করে অংশগ্রহণকারীদের যাচাই করা হয়।

‎১ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নপত্র প্রদান করা হয়। পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

‎জেলা পুলিশের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ছিল কঠোর নজরদারি।‎

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️