দর্শনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গার আদালত দর্শনার আকুন্দবাড়িয়ার প্রায় ত্রি ডজন মামলার আসামীকে রশিদাকে মাদকদ্রব্য ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন

দর্শনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড
প্রতীকী ছবি

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আদালত দর্শনার আকুন্দবাড়িয়ার প্রায় ত্রি ডজন মামলার আসামীকে রশিদাকে মাদকদ্রব্য ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদা বেগম (৫৮) দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৭ সালের জানুয়ারি মাসে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক বুধবার দুপুরে রায় ঘোষণা করেন। রায়ে রশিদা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য রশিদা ত্রি ডজন মাদক মামলার আসামী বলে জানা গেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️