জাগো তারুণ্যের কমিটি ঘোষণা: তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে পরিবর্তনের পথে যাত্রা শুরু

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগো তারুণ্য। সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে

জাগো তারুণ্যের কমিটি ঘোষণা: তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে পরিবর্তনের পথে যাত্রা শুরু

কুষ্টিয়া প্রতিনিধিঃ তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং "পরিবর্তনের পথে আমরা" স্লোগানকে সামনে রেখে গঠিত হয়েছে ২৯ সদস্য বিশিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগো তারুণ্য। সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সভাপতি হিসেবে মোঃ রাহুল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাহারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া, কমিটিতে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন। সহ-সভাপতি মোঃ আলামিন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন আলী, সাংগঠনিক সম্পাদক নাসিম বিশ্বাস, দপ্তর সম্পাদক জামিল বিশ্বাস, এবং প্রচার সম্পাদক আহাদ ইসলাম সহ আরও অনেকে নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

সভাপতি মোঃ রাহুল বিশ্বাস সংগঠন সম্পর্কে বলেন, "আমাদের এ সংগঠন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে রাষ্ট্রদ্রোহী ব্যক্তি ব্যতীত যেকোনো ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শের মানুষই কাজ করতে পারবেন। আমরা মানবিক কাজ এবং যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।"

সাধারণ সম্পাদক মোঃ নাহারুল ইসলাম বলেন, "সকলের কাছে আমি দোয়া চাই, যেন সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারি।"

জাগো তারুণ্য সংগঠনের লক্ষ্য যুব সমাজকে সংঘবদ্ধ করে সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️