‎নবীগঞ্জে কৃষি জমি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে অনুমতি ছাড়া টপ সয়েল কাটার অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

‎নবীগঞ্জে কৃষি জমি কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে অনুমতি ছাড়া টপ সয়েল কাটার অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, এক্সকাভেটর মেশিন দিয়ে উর্বর ধানী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা হচ্ছে। সরকারি অনুমতি ছাড়াই টপ সয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ ও ফরিদপুর গ্রামের আব্দুল গণির ছেলে ফারুক আহমেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। উল্লেখ্য, টপ সয়েল কাটার ফলে উর্বর কৃষিজমির উৎপাদনক্ষমতা নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️