আলমডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুরে বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে সোহান (১৪) নামের এক শিশু শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে

আলমডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুরে বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে সোহান (১৪) নামের এক শিশু শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে ‘ভাই বোন বিস্কুট ফ্যাক্টরি’-তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান নিলফামারীর সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান পাড়ার সন্তান বলে জানা গেছে। কয়েক মাস আগে সে আলমডাঙ্গার হাউসপুর ক্যানেলপাড়ায় অবস্থান নেয় এবং মৃত আব্দুল মান্নানের ছেলে নাসির আলির মালিকানাধীন ‘ভাই বোন বিস্কুট ফ্যাক্টরি’-তে কাজ শুরু করে।স্থানীয় সূত্র জানায়, সকাল বেলায় কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত ময়দা খামির করার মেশিনে তার কাপড় জড়িয়ে পড়ে। মুহূর্তেই সে মেশিনে আটকে গিয়ে গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️