কুড়িগ্রামে প্রবীন দিবস পালিত 

নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে

কুড়িগ্রামে প্রবীন দিবস পালিত 

কুড়িগ্রাম প্রতিনিধিঃএকদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে", এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয় পরে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক প্রবীনকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সুজন মোহন্ত, মশিউর রহমান বিপুলসহ অনান্যরা।

বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, পরিবারের প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি। প্রবীনরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।কেননা আমরাও একদিন প্রবীন হবো।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️