‎বিকাশ-নগদ প্রতারণায় হারানো টাকা ও মোবাইল মালিকদের ফিরিয়ে দিল হবিগঞ্জ পুলিশ

বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ

‎বিকাশ-নগদ প্রতারণায় হারানো টাকা ও মোবাইল মালিকদের ফিরিয়ে দিল হবিগঞ্জ পুলিশ

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলায় মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি প্রতারণার শিকার হন। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল অনুসন্ধান শুরু করে। তদন্ত শেষে ৬ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ১ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

‎এছাড়া ১৮ জন ভুক্তভোগীর হারিয়ে যাওয়া ১৮টি মোবাইল ফোন উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ জেলা পুলিশ নিয়মিত মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, প্রতারণা বা সন্দেহজনক কোনো বার্তা বা লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

‎পুলিশ জানায়, সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️