চাঁপাইনবাবগঞ্জে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার অপরাধে অর্থদণ্ড

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাগ্যবানপুর লাহারপাড়া এলাকায় লিচু বাগানের উপরে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার অপরাধে মোঃ ফারুক হোসেন নামে একজন ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ এর একাধিক ধারায় ২৫,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
এসময় বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত মৃত পাখি ও ১ টি জীবিত মাছরাঙা পাখি উদ্ধার করা হয়। এছাড়াও প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। মৃত পাখিগুলো মাটিতে পুতে ফেলা হয়। জীবিত পাখি অবমুক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, রাজশাহীর একটি টিমের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকরামুল হক নাহিদ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।




