চাঁপাইনবাবগঞ্জ আদালতে বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলা দায়ের

গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ নির্দেশ দেন

চাঁপাইনবাবগঞ্জ আদালতে বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলা দায়ের

চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামের এক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) শহীদুল হকসহ পাঁচজনের নামে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার জেলার গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আদালত আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। পিবিআইকে এই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র‍্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। ওই দিন শুনানি শেষে আদালত ১৮ নভেম্বর আদেশের দিন ধার্য করেছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️