চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল ফ্রি করার দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’। জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বরাবর স্মারকলিপিটি দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধির কাছে এবং পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি দেয়া হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহানন্দা সেতুটি স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। কিন্তু টোল আদায়ের কারণে সাধারণ মানুষসহ কৃষক, নিম্নআয়ের শ্রমজীবী ও শিক্ষার্থী, অটোরিকশা ও সিএনজি চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সেতুটি স্থানীয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা উচিত এবং দ্রুত টোল ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পদাক মুস্তাফিজুর রহমান মুকুলসহ নাগরিক অধিকার আদায় কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️