রানীহাটি ইউনিয়নে ৯ শতাধিক গাছের চারা বিতরণ

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধির বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ২টি করে গাছের চারা বিতরণ

রানীহাটি ইউনিয়নে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘সমৃদ্ধির বৈকালিক’ শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের প্রত্যেকের মধ্যে ২টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার ৯ শতাধিক চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন- ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, সংস্থাটির রানীহাটি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. তুহিন উদ্দিন। এছাড়াও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাহানুর আলম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. নারুল হক।

অনুষ্ঠানে জানানো হয়, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ২০১১ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কার্যক্রম শুরু করে। সেই সঙ্গে বর্তমানে যুব, প্রবীণ ও ঋণ কার্যক্রম চালু রয়েছে। সমন্বিত কার্যক্রমের মধ্যে বিশেষ কার্যক্রম হিসেবে শিক্ষা কার্যক্রমের আওতায় পিকেএসএফের আর্থিক সহায়তায় শিশুদের দায়িত্বশীল করার লক্ষে চারা বিতরণের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️