চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এক বিশেষ অভিযানে এসব অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে মাসুদপুর বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি বিদেশি পিস্তল,৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়,সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবির অভিযানে ৩৪টি বিদেশি পিস্তল,২টি রাইফেল,৩৮টি ম্যাগাজিন,৬৪৫ রাউন্ড গুলি,২টি মর্টার শেল, ১টি ককটেল,৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডারসহ বিভিন্ন ধরনের মোট ৫৪টি অস্ত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) একাই ১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক,৬টি বিদেশি পিস্তল,১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা যেন বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সব সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️