চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট,চার যানবাহনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি ট্রাক ও একটি বাসের চালক/প্রতিনিধিকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।
অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী ৪টি মামলা করা হয়। এর মধ্যে ৩টি ট্রাক ও ১টি বাসের চালক/প্রতিনিধির কাছ থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




