নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আর নেই

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আর নেই

তৈয়বুর বহমান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে হুমায়ুন কবির নামে মুক্তিযোদ্ধার শারীরিক অসুস্থতার কারনে মৃত্যু হয়েছে।

আজ সোমবার(১৭ আগস্ট) উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে হৃদরোগে আক্রান্ত হোন তিনি। পরিবারের সদস্যদরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শেষে দুইদিন পূর্বে তাঁকে নিজ বাসায় নিয়ে আসেন। আজ দুপুর ২টার পর মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউল হক। তিনি বলেন, তাঁর বাবার বয়স হয়েছিল ও অসুস্থ ছিলেন। রাজশাহী মেডিকেলে চিকিৎসা করানোর পর বাসায় নিয়ে আসা হয়েছিল। আজ দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি আরও বলেন,১৯৭১ সালে আমার বাবা ৭ নং সেক্টরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর অধীনে মুক্তিযুদ্ধ করেছেন।

তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানোর নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাঁর বাসভবনে উপস্থিত হোন এবং শোক প্রকাশ করেন। পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার দুপুর ২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️