বদলগাছীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাবার-স্যালাইন বিতরণ

বদলগাছীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাবার-স্যালাইন বিতরণ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার:অগ্নিঝরা বৈশাখের তীব্র তাপ-দাহ উপেক্ষা করে মাঠে চলছে ইরি-বোরো ধান কাটার ব্যস্ততা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে ফসল ঘরে তুলতে নিরলস পরিশ্রম করছেন কৃষক ও শ্রমিকরা। এমন পরিস্থিতিতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ এবং রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক খেটে খাওয়া প্রান্তিক কৃষক-শ্রমিকের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু।

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুর ইসলাম , বিএনপি নেতা আসিক ইকবাল অথেলো , সাইদুল ইসলাম পিন্টু, কলামিস্ট তাহির ইবনে মোহাম্মদ নয়ন, হাসু , ছাত্রদলের নেতাকর্মী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু বলেন, খেটে খাওয়া কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই তীব্র গরমে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকেরা নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হন। তাদের কষ্ট কিছুটা লাঘব এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️