নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাই

নওগাঁর নিয়ামতপুরে গার্মেন্টসে কাজ করা স্বামী-স্ত্রীকে মারধর করে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে

নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাই

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে গার্মেন্টসে কাজ করা স্বামী-স্ত্রীকে মারধর করে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের মারধর করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নিয়ামতপুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিথী খাতুন নামের ওই ভুক্তভোগী। তাঁরা হলেন কানইল এলাকার আমেদ আলীর ছেলে সোহেল(৩০), জুল্লু সরদারের ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত আব্দুর রহমানের ছেলে সাগর আলী, সামেদ আলীর ছেলে আরিফুল ইসলাম, মনতাজ আলীর ছেলে মজিবর রহমান (৪০)। 

জানা গেছে, বুধবার(২ এপ্রিল) রাজশাহী জেলার বাগমারা হতে রাত ৮ টার দিকে ভ্যানযোগে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কানইল শশুর বাড়ি এলাকার কানইল গোরস্থান এলাকায় পৌঁছালে পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে বিথীর স্বামী নছিব। তাদের চিৎকারে লোকজন ছুটে আসার আগেই তারা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। 

পরে স্হানীয়রা উদ্ধার করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন। 

বিথী খাতুন বলেন, আমাদের পথরোধ করে এমনভাবে লোহার রড দিয়ে মারধর করেছে যাতে মনে হয় আমরা অপরাধী। ঋণ পরিশোধের টাকা ছিনিয়ে নেওয়ায় আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন বিবাদীরা। তাঁরা বলেন, এ ধরনের কোন ঘটনার সাথে আমরা জড়িত নেই। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️