চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের পুশইন করা হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার কারিয়া থানার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর, সাদ্দাম লস্কর, লিপি লস্কর ও মোসা. ফিরোজা এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দুরে গ্রামের হায়দার সরদার। 

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিভীষণ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ -এর সাব পিলার ৭১-এর আনুমানিক বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে লালমাটি খড়ির ঘাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তিনি আরও জানান,আটককৃতরা বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আজ সকালে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান,বিএসএফের কাছ থেকে পুশইন হওয়া বাংলাদেশি নাগরিকদের বিজিবি থানায় পাঠিয়েছে। আপাতত তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️