দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে পরিদর্শন করলেন পুলিশ সুপার

দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প পরিদর্শন

দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আজ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় আকস্মিক পরিদর্শন করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার ব্যবস্থা, আবাসন, লজিস্টিকস, ছুটি ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় তিনি ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জসহ উপস্থিত সকল পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নিয়মিত পুলিশী টহল জোরদার, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একইসঙ্গে আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত পুলিশী সেবা নিশ্চিতকরণসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।তিনি ক্যাম্প এলাকায় মাদক ও চোরাকারবারি দমন, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️