‎শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান-ভ্রাম্যমাণ আদালতে ৭ যাত্রীকে জরিমানা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে রেলের টিকিট কালোবাজারি রোধে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় অবৈধভাবে টিকিট কেনার দায়ে সাতজন যাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে

‎শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান-ভ্রাম্যমাণ আদালতে ৭ যাত্রীকে জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে রেলের টিকিট কালোবাজারি রোধে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় অবৈধভাবে টিকিট কেনার দায়ে সাতজন যাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

‎শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎র‍্যাব জানায়, শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে দীর্ঘদিন ধরে একটি চক্র টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। এতে সাধারণ যাত্রীরা নিয়মিত টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাবের অভিযানে অবৈধভাবে টিকিট কেনার অভিযোগে সাতজন যাত্রীকে আটক করা হয়।

‎পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোসেন দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজনের কাছ থেকে মোট ২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেন।

‎অভিযান শেষে ইউএনও পল্লব হোসেন দাস বলেন, ‘রেলের টিকিটের কালোবাজারি রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীরা যাতে অবৈধভাবে টিকিট না কেনে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️