চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ লক্ষ টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক চোরাচালান রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ লক্ষ টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার 

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩ হাজার ৫০পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

আজ সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

৫৩ বিজিবি ব্যাটেলিয়নের মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত থেকে আসা এসব নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

জব্দকৃত ভারতীয় নেশাজতীয় ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকল সময়ে তৎপর রয়েছে। একইসাথে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও আসন্ন ঈদ মৌসুমে ও জ্বালানি চোরাচালান রোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

প্রসঙ্গত,৫৩ বিজিবি গত ৩ মাসে একজন আসামীসহ ভারতীয় ২৩২ বোতল ফেন্সিডিল,৩৮৯ বোতল মদ,১৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ,৭৫৫০ টি ট্যাপেন্টান্ডল ট্যাবলেট,একটি ইঞ্জিন চালিত নৌকা এবং একটি মোটরসাইকেল জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️