চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
চাঁপাই প্রেস ডেস্ক: আমের রাজধানী খ্যাত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ-ভারত সীমান্তে চোরাচালান,মাদক,অস্ত্র,গবাদিপশু,মোবাইল ফোন,প্রসাধনী,খাদ্যপণ্য ও মানবপাচার রোধে চলতি বছরের জানুয়ারি থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত
উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ১৭টি বিওপির অভিযানে প্রায় ৫ কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক,অস্ত্র,গবাদিপশু,মোবাইল ফোন,প্রসাধনী,খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালানের অপরাধে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,আমাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধীনে দায়িত্বপূর্ণ ৫৫ কিলোমিটার সীমান্তের মাঝে ৩২ কিলোমিটার কাঁটাতার নেই তবে ৩২ কিলোমিটারের মধ্যে ১২ কিলোমিটার পদ্মা নদী পথ। ৫৩ বিজিবির আওতাধীন ১৭টি বিওপি ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাদক চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিরলসভাবে পেশাদারিত্ব ও সাহসিকতার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
চলতি বছরের জানুয়ারি থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত সময়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)১৭টি বিওপির অভিযানে ভারতীয় মাদক,অস্ত্র,গবাদিপশু,মোবাইল ফোন,প্রসাধনী,খাদ্যপণ্য,চোরাচালানবিরোধী অভিযানে এ সাফল্য আসে।

অভিযানে জব্দকৃত মধ্যে রয়েছে ২৬১ বোতল ফেনসিডিল,নেশাজাতীয় সিরাপ ৯৩৫ বোতল,মদ,৪০১ বোতল,ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩০৫০ পিস,পিস্তল ২টি,ম্যাগাজিন ৪টি,৩ রাউন্ড গুলি, মোবাইল ফোন ১১৮টি,বিড়ি ২০২০ প্যাকেট,পাতার বিড়ি ১১৩ কেজি,বিড়ির মসলা ৯৯ কেজি।
গবাদিপশুর মধ্যে ২০৫টি গরু ও ২২টি মহিষ জব্দ করা হয়।
এছাড়াও বিভিন্ন প্রসাধনী,খাদ্যপণ্য,সাবান,নারিকেল তেল,পন্ডস ক্রিম,মেহেদী,শ্যাম্পু,দুলহান তেল,ভেজমল ক্যাশকালো,স্যান্ডেল,ইউরিয়া সার,তিল,চকলেট,লবণ,খেজুর,জিরা,চেরি ফল,চিনি,পেস্তা বাদাম,কাজুবাদাম,পান মসলা,ডিটারজেন্ট পাউডার,চকলেট বম্ব,বাজি,ম্যানথন বাম,ছত্রাকনাশক মলম,পেট্রোল,ব্যাটারী,কাচের চুড়ি,ইমিটেশন গলার হার,ইমিটেশন কানের দুল,ইমিটেশন গলার চেইন জব্দ করা হয়।
চোরাচালানে ব্যবহৃত নৌকা,বাইসাইকেল,মোটরসাইকেল ও ইজিবাইক আটক করা হয় এবং সীমান্তে চোরাচালানের অপরাধে জড়িত ৪ জনকেও আটক করা হয়েছে।

এদিকে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে ৫৩ বিজিবি। শীতবস্ত্র বিতরণ,ফ্রি মেডিকেল ক্যাম্প,আর্থিক সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৫৩ বিজিবির অধীনে বিওপিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধেও সফলভাবে দায়িত্ব পালন করছে এই ব্যাটালিয়ন।
৫৩ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি আমাদের বলেন:দায়িত্বপূর্ণ ৫৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি সকল ধরণের অপরাধ দমন করতে সীমান্তে তৎপর রয়েছে বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত সময়ে আমাদের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে ভারতীয় মাদক,অস্ত্র,গবাদিপশু,মোবাইল ফোন,প্রসাধনী,খাদ্যপণ্য জব্দ এবং অপরাধীদের আটক করা সম্ভব হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধীনে দায়িত্বপূর্ণ ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৭টি বিওপি নিরলসভাবে কাজ করছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২১ মে ২০২৬ অদ্যাবধি পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ৪জন আসামিসহ ৫ কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক,অস্ত্র,গবাদিপশু,মোবাইল ফোন,প্রসাধনী,খাদ্যপণ্য,চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল,চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



