রহনপুরে মাদক,ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা 

রহনপুরে মাদক,ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা 

গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল এগারোটায় রহনপুর আম বাজার চত্বরে আম চাষি ও আম ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের জনগণের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার 

(ইউএনও) জিল্লুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরে আলম,চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ,রহনপুর ১৬ বিজিবি কর্মকর্তা, কামাল হোসেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা, আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, রাইসুল ইসলাম, রহনপুর পৌর ইঞ্জিনিয়ার, আব্দুল মালেক, জামায়াত নেতা তোরিকুল ইসলাম বকুল,বিএনপি নেতা, রবিউল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এলাকার যুবসমাজকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিস্তার রোধ, ছিনতাই দমন এবং সকল প্রকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন।

এ সময় বক্তারা আরও বলেন, রহনপুরের ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️