গোমস্তাপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় যৌথ অভিযানে স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি

গোমস্তাপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় যৌথ অভিযানে স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা, ৩৮ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৮৭ হাজার ৯২০ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১. মোসা. উজলেফা বেগম (৩৫), স্বামী- মো. বেলাল, পিতা- মো. রবিউল ইসলাম, সাং- নুনগোলা কেডিসি পাড়া। ২. মো. বেলাল (৩৪), পিতা- লাল মোহাম্মদ, সাং- আনারপুর। (উভয়ের ঠিকানা: গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত প্রায় ৫০ জনের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা তালিকাভুক্ত মাদককারবারি হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

ডিএনসি’র পরিদর্শক মো. রফিকুল ইসলাম এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️