গোমস্তাপুরে এক যুবকের আত্মহত্যা

বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুরের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়

গোমস্তাপুরে এক যুবকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিউল ইসলাম (২৫) নামে মানসিকভাবে অসুস্থ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুরের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া যুবক ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

ওসি জানান, রবিউল ইসলাম রবিবার দিবাগত রাতে কোনো এক সময় ওই এলাকার একটি আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে মৃত রবিউল ইসলাম মানসিকভাবে অসুস্থ ছিল।

তিনি বলেন, রবিউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️