গোমস্তাপুরে পরিচিতিমূলক মতবিনিময় সভা

মতবিনিময়ে ইউএনও নিশাত আনজুম অনন্যা নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান

গোমস্তাপুরে পরিচিতিমূলক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজ, শিক্ষক, বিভিন্ন পেশার মানুষ,গণমাধ্যমকর্মীদের নিয়ে পরিচিতিমূলক মতবিনিময় করেছেন। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, তাজুল ইসলাম সোনার্দি, মোজাম্মেল হক, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার জাহান, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী, শ্যামপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট সেকান্দার আলি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

মতবিনিময়ে ইউএনও নিশাত আনজুম অনন্যা নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সঙ্গে গোমস্তাপুর উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সব কাজ চালিয়ে যাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️