গোমস্তাপুরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

২০২২-২৩ অর্থবছরের জন্য মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক উপজেলায় নিবন্ধিত ৪৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে এই চেক বিতরণ

গোমস্তাপুরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি থেকে চেকগুলো বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় গোমস্তাপুরের সহযোগিতায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস।

অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, সাবেক জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী হালিমা খাতুন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের জন্য মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক উপজেলায় নিবন্ধিত ৪৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে এই চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️