গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত আহত শিশু ছেলে

আড্ডা বড়দাদপুর সড়কের পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর দিঘাবাজারের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত আহত শিশু ছেলে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিন বাবু (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত যুবক উপজেলার দিঘা গ্রামের মো. আয়নাল হকের ছেলে। এ ঘটনায় নিহত আমিন বাবুর ৫ বছরের শিশু জোনায়েদ হোসেন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আড্ডা-বড়দাদপুর সড়কের পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর-দিঘাবাজারের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, সকালে দিঘা বাজার এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আমিন বাবু গুরুতর এবং তার শিশুসন্তান জোনায়েদ আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

তবে তাকে রাজশাহী নেয়ার পথেই আমিন বাবু মারা যান বলে পরে ওসি জানান।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক নিরাপত্তা আইনে থানায় মামলা করা হবে বলেও জানান ওসি শহীদুল ইসলাম।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️