নানা অনিয়ম অতিরিক্ত সেচ চার্জ আদায়ের অভিযোগ: গোমস্তাপুরে ইউএনওকে কৃষকদের  স্মারকলিপি

গোমস্তাপুরে সেচকাজে অতিরিক্ত চার্জ আদায়সহ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে কৃষকরা

নানা অনিয়ম অতিরিক্ত সেচ চার্জ আদায়ের অভিযোগ: গোমস্তাপুরে ইউএনওকে কৃষকদের  স্মারকলিপি

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেচকাজে অতিরিক্ত চার্জ আদায়সহ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে  নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে কৃষকরা।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা ইউএনওকে স্মারকলিপি প্রদান করে।

কৃষকরা জানায়,রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের সোনারবাংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে  ওই ইউনিয়নে পুনর্ভবা নদী থেকে সেচের পানি সরবরাহ করে থাকে।গত মৌসুমে বিঘা প্রতি ৫শ থেকে ৬ শ টাকা নেয়া হলেও এবার  বিঘাপ্রতি দেড় হাজার টাকা দাবি করা হচ্ছে। এছাড়া, ওই সমিতির নেতৃবৃন্দ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে তারা অভিযোগ করেন।ইউএনওকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তারিক আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি কাজি গ্রাম সোনার বাংলা, শফিকুল ইসলাম, সাবেক( ভারপ্রাপ্ত) সভাপতি, মনিমুল হক মুনি, অফিস ঘর নির্মাণের জমি দাতা সদস্য, গোলাম রাব্বানী রকি,সাবেক পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী প্রমুখ।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান জানান, ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক  ওই সমিতিকে কৃষকদের কাছ থেকে পুর্বের ন্যায় সেচচার্জ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এছাড়া সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️