চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার-চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার-চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলাশহরের উপকণ্ঠে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই জব ফেয়ারের আয়োজন করে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে পরিচালিত এএসএসইটি (অ্যাসেট) প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জব ফেয়ারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. আব্দুল হক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাণ গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ফুড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ড. আরিফুল ইসলাম। এ সময় উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার দর্শনার্থী ও চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩টি স্টল অংশ নেয়। চাকরিপ্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ ও ভাইভা গ্রহণ করেন অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

পরে তিনজনকে সরাসরি চাকরিতে নিয়োগ দেয়া হয় এবং বিভিন্ন কোম্পানিতে ৬৭ জনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এছাড়া ১৮০ জনের জীবনবৃত্তান্ত জমা নেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা। প্রধান অতিথি আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, দক্ষ জনশক্তি গড়তেও সহায়ক হবে।

এদিকে জব ফেয়ার উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানার ভূমিকা শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বেকারত্ব হ্রাসে ইতিবাচক পরিবর্তন আসবে। সেমিনারে শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️