বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুই একাডেমিক ভবন 

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুই একাডেমিক ভবন 

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুই একাডেমিক ভবন 

তজিবুর রহমান :রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্যবাদবিরোধী দুই শহীদ শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদকে স্মরণে রাখতে তাদের নামে দুটি একাডেমিক ভবনের নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদি ভবন এবং একাডেমিক ভবন-২ এর নাম শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন ঘোষণা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ভবনে ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

এ সময় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়। এখান থেকেই ন্যায়, প্রতিবাদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে। ভবনের নামকরণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, শহীদ আবরার ফাহাদ ও শহীদ শরীফ ওসমান হাদি এই দুইজনই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা ও সংগ্রামের চেতনা আজ সমগ্র জাতির কাছে পৌঁছে গেছে। তারা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, আর সেই স্মৃতি ও চেতনাকে ধরে রাখতেই আমাদের আজকের এই কর্মসূচি।

প্রসঙ্গত, আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। অপরদিকে, চলতি বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️